1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্লুইস গেট অব্যবস্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কৃষকের হাহাকার: স্থায়ী সমাধানের দাবিতে আনোয়ারুল ইসলাম চানের ক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

স্লুইস গেট অব্যবস্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কৃষকের হাহাকার: স্থায়ী সমাধানের দাবিতে আনোয়ারুল ইসলাম চানের ক্ষোভ।

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বাঞ্চলে স্লুইস গেট (জলকপাট) সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করার ফলে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষকদের দাবি, স্লুইস গেটের অব্যবস্থাপনার কারণে তাদের কষ্টার্জিত ফসল পানিতে তলিয়ে গেছে। ​সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান।

পরিদর্শন শেষে বক্তব্যে তিনি বলেন, নান্দাইলের পূর্বাঞ্চলের কৃষকদের এই দুর্দশার প্রধান কারণ হলো স্থানীয় স্লুইস গেটটির সঠিক তদারকি না থাকা। নান্দাইলের এই অঞ্চলের মানুষ মূলত কৃষিনির্ভর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, একটি মাত্র স্লুইস গেটের সঠিক ব্যবস্থাপনার অভাবে আমাদের কৃষকদের আজ পথে বসার উপক্রম হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, অবিলম্বে এই স্লুইস গেটটি সংস্কার এবং একজন দায়িত্বপ্রাপ্ত লোক নিয়োগের মাধ্যমে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক।

স্থানীয় কৃষকরা জানান, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন বিষয়টি নিয়ে অবগত থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা তারা নেয়নি।

পরিদর্শনকালে আনোয়ারুল ইসলাম চানের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। তারা সরকারের কাছে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্লুইস গেটের আধুনিকায়নের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park