1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানীর গাড়ী বহরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে আজাদ খান'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানীর গাড়ী বহরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে আজাদ খান’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

মশিউর রহমান রাসেল,ঝালকাঠিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

 

মশিউর রহমান রাসেল,ঝালকাঠিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর গোপালগঞ্জ জেলায় গাড়িবহরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে আজাদুর রহমান খান এর নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি সাধনার মোড় থেকে শুরু হয়ে ঝালকাঠি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে সাধনার মোড় এলাকায় এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান খান হুশিয়ারী উচ্চারন করে বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এসএম জিলানী ভাইয়ের সাংগঠনিক সফর ছিলো গোপালগঞ্জে সেখানে তার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালায়। এতে বহরে থাকা জিলানী ভাই সহ সফরসঙ্গী কেন্দ্রীয় নেতারা আহত হয়েছেন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। যতদ্রুত সম্ভব স্বৈরাচার হাসিনার গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। তিনি আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ও অতর্কিত হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করেন। তখন থেকে যদি প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করতেন তাহলে এই সন্ত্রাসী আওয়ামীরা দ্বিতীয়বার কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের উপর হামলা চালানোর মতো সাহস করতো না।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল সহ জেলা, উপজেলা,পৌর,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park