1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে টিবওয়েল বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে টিবওয়েল বিতরণ।

বিপুল রায় -কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা, পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির অর্থায়নে কুড়িগ্রাম জেলার, ভোগডাংগা ইউনিয়নের চর বড়াই বাড়ী গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্ন এন্ড লিভ এর টিবওয়েল বিতরণ ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। টিবওয়েল পেয়ে ভুক্তভোগীরী অনেক খুশি হয়েছেন।

টিবওয়েল পেয়ে শিউলি বেগম জানান,, নিজের জমি জমা কিছু নাই। সব ধরলা নিয়ে গেছে। ৩ সন্তান ও স্বামী সহ বাপের ৩ শতাংশ জমির মধ্যে বাড়ি করি থাকি। টিবওয়েল না থাকায় গোসল দেয়ার জন্য নদীতে যাই। রান্নাবান্না কাজের জন্য অন্যের বাড়ি থেকে পানি আনি। মানুষের বাড়ি থেকে পানি আনলে মানুষ অনেকটা খারাপ বলে, নিজেকেও লজ্জা লাগে। অনেকদিন থেকেই আমার বাড়িতে টিবওয়েল নাই। যাক, আর্ন এন্ড লিভ থাকি টিবওয়েল পেয়ে খুব ভাল নাগছে। যাই দিছে, তারা যেন ভালো থাকে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ভোগডাংগা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য, আব্দুল আলীম , বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক আমির হোসেন, প্রিন্সিপাল, মাওলানা ওবাইদুল হক, সমাজসেবক রুবেল মন্ডল, জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইহা ছাড়াও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত ভলান্টিয়ারদের নিয়ে সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান সাইদুর রহমান জানান,, অসহায় ও দুস্থ মানুষের জন্য কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় সংগঠন আর্ন এন্ড লিভ কে ধন্যবাদ ও প্রিয় ফরিদা ইয়াসমিন জেসি আপুর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park