1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের সলঙ্গায় নামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জের সলঙ্গায় নামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কুমরুল গোল চত্বর সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে

আজ শুক্রবার ভোর ৫টার দিকে এক অজ্ঞাতনামা (৪০) পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরবেলা হাইওয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ এবং আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে। একইসাথে, মৃত্যুর রহস্য উন্মোচনে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর এবং তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে, হাইওয়ে এলাকায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। পুলিশ দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park