1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধান শিক্ষক হাবিবুন্নাহার এর রাজকীয় বিদায় সংবর্ধনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধান শিক্ষক হাবিবুন্নাহার এর রাজকীয় বিদায় সংবর্ধনা।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুন্নাহারকে ৩১ বছরের কর্মস্থল থেকে অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর -২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক কে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়ে সংবর্ধিত করা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক মন্ডলী এবং এলাকার সর্বস্তরের মানুষ তাকে সম্মাননা জানান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

সহকারী শিক্ষক মোছাঃ রত্না খাতুনের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমাছ আলী, শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, শাহজাদপুর ইউপিইটিসি ইন্সাট্রাক্টর আয়েশা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমন্ত্রিত প্রধান শিক্ষক গণ ও সহকারী শিক্ষকগণ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক জনাব হাবিবুন্নাহারের কর্মজীবন ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান স্মরণ করা হয়। এ সময় বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং শিক্ষকতা পেশায় তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, উক্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুন্নাহার ১৯৯৬ সালে যোগদান করে প্রায় ৩১ বছরের একই কর্মস্থল থেকে আজ অবসর গ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park