
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার পত্রিকার ৪র্ম বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৭ অক্টোবর) মঙ্গলবার বিকালে শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর অফিসে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয় । শাহজাদপুর উপজেলা দৈনিক শ্যামল বাংলা প্রতিনিধি মাসুম হোসেন অন্তুর সভাপতিত্বে এবং ঢাকা কলেজের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ রাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ- সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ কোষাদক্ষ সেলিম তালুকদার , সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ জাকারিয়া হোসেন, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, রোমান প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম প্রতিপাদ্যে দৈনিক শ্যামল বাংলা মাটি ও মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত লাভ করেছেন ।এই পত্রিকাটি উপজেলার সব ধরনের সংবাদ কভারেজ দিয়ে ইতোমধ্যে পাঠকদের আস্তা অর্জনের সক্ষম হয়েছে। বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফল্য কামনা করেন।