1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোহাম্মদ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রমজান আলী (৫৫) নামে এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিঙ্গানগর গ্রামের বসির উদ্দিনের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ।

পরে এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে বেকসুর খালাস দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park