
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আজ ০৫ জুন, বৃহস্পতিবার
সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ জাতীয় সংসদীয় আসন সিরাজগঞ্জ-০২ এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জনাব জাহিদুল ইসলাম জাহিদ সিরাজগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের জুলাই ২৪ এর শহীদ সুমন ও শহীদ আব্দুল লতিফ এবং শহীদ রঞ্জুর বাসায় গিয়ে পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দেন। শহীদ পরিবারের সকল বিষয়ে খোঁজ খবর নেন। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আনুষ্ঠানিক এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব এসএম শামীম রেজা। আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।