1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি—শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাঁরা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park