
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আজ ২৬ মে, সোমবার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৬৩, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) এর নির্বাচনী এলাকা থেকে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন রায়গঞ্জের কৃতিসন্তান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য-সচিব। বাদশাহ ফয়সাল জামে মসজিদ, ঢাকা-এর সম্মানিত খতিব। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা-এর সাবেক প্রফেসর। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার জনাব প্রফেসর শায়খ ড. মুহাম্মদ আব্দুস সামাদ।
স্থানীয় একটি কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মো রফিকুল ইসলাম খান এবং রায়গঞ্জ, তাড়াশ,সলঙ্গার অসংখ্য নেতাকর্মী।