1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার দেবহাটার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরার দেবহাটার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও সবার দোয়া লাগে। মহান আল্লাহ মালিকের রহমত ছাড়া একটি গ্রামে অনেকগুলি গুনি মানুষের জন্ম হতে পারেনা। তিনি মাঝ পারুলিয়া গ্রামে এতগুলো গুনি মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে বলেন, এই মানুষদের ছোয়ায় এই গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিনত হয়েছে। জেলা প্রশাসক মাঝ পারুলিয়া গ্রামে গুনি মানুষদের অবস্থানের পাশাপাশি এখানের অর্থনৈতিক অবস্থা ও কর্মজীবি মানুষদের প্রশংসা করেন। তিনি কৃষির উপরে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে বলেন, আমাদের এই দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে একটি গ্রাম থেকেই উন্নয়নের সূচনা করতে হবে। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক স্থাপন করার উপরে তিনি গুরুত্বারোপ করেন। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সমাজসেবক আহম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব সফিকুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park