1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরাঃ

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চরশ্রীপুর এলাকার কিনু বদ্দির বাড়ির সামনের সলিং রাস্তা থেকে তাকে আটক করা হয়।
​গ্রেপ্তারকৃত সাইদুর রহমান পল্টু দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
​পুলিশ জানায়, সীমান্তবর্তী জনপদকে মাদকমুক্ত করতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিনের দিকনির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে এসআই (নি.) মো. বেলায়েত হোসেন, এসআই (নি.) আহম্মদ আলী এবং এএসআই (নি.) মো. আলাউদ্দিনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছিল।
​গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরশ্রীপুর এলাকার কিনু বদ্দির বাড়ির সামনের রাস্তায় অবৈধ মাদকের একটি বড় চালান পাচার হতে পারে। তাৎক্ষণিকভাবে ওই স্থানে ওত পেতে অবস্থান নেয় পুলিশ। পরে সন্দেহভাজন সাইদুর রহমান পল্টুর গতি রোধ করে আটক করা হয় এবং তার দেহ ও আশপাশ তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
​এ বিষয়ে দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সীমান্তবর্তী এই জনপদে মাদকের সরবরাহ ও পাচার রোধে পুলিশের এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
​সোমবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park