1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

সাতক্ষীরার ছয়ঘড়িয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে ও তানজিমুল হাসান সিহাব মাছখোলার শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে তারা সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় এসে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। 

দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park