1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় "ভাড়া নিয়ে’ কৌশলে মোটরভ্যান ছিনতাই: কান্নায় ভেঙে পড়েছেন নুর ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরায় “ভাড়া নিয়ে’ কৌশলে মোটরভ্যান ছিনতাই: কান্নায় ভেঙে পড়েছেন নুর ইসলাম

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের এক অসহায় ও দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন মোটরভ্যানটি অভিনব কৌশলে চুরি হয়ে গেছে। লোন করে কেনা ভ্যানটি হারিয়ে এখন চরম বিপাকে পড়েছে আট সদস্যের পরিবার। পরিবারটির প্রধান নুর ইসলাম কীভাবে সংসার চালাবেন এবং ঋণের কিস্তি পরিশোধ করবেন—তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী নুর ইসলাম জানান,৩১ অক্টোবর (শনিবার) তিনি জীবিকার তাগিদে ব্রহ্মরাজপুর বাজারে ভ্যান নিয়ে বের হন। দুপুরের দিকে ব্রহ্মরাজপুর চার রাস্তার মোড় থেকে ফিংড়ী যাওয়ার কথা বলে কয়েকজন ব্যক্তি তার মোটরভ্যানটি ভাড়া করেন।নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে বড়খামার গাজীবাড়ি মসজিদের প্রায় ১০০ গজ দূরে পৌঁছানোর পর দুর্বৃত্তরা সুকৌশলে তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয় এবং রাস্তার পাশের একটি বাড়ি থেকে মালামাল নিয়ে আসতে বলে। নুর ইসলাম মাল আনতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা তার মোটরভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে মোটরসাইকেল পরিহিত হেলমেট পরিহিত আরও দুজনকে আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান তিনি।

ব্রহ্মরাজপুর বিডিএফ প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে নুর ইসলাম জানান,আগে তিনি সাধারণ পা-চালিত ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু শারীরিক পরিশ্রম ও পরিবারের বর্ধিত ব্যয় সামলাতে দুই মাস আগে এনজিও সংস্থা ‘ব্র্যাক’ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এই মোটরভ্যানটি ক্রয় করেন।

তিনি আরও জানান, এই মোটরভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই আট সদস্যের পরিবারের আহার ও দৈনন্দিন খরচ মিটত। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ প্রতি সপ্তাহে তাকে ঋণের কিস্তি বাবদ ১ হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হয়। একদিকে ঋণের কিস্তির চাপ, অন্যদিকে উপার্জনের একমাত্র মাধ্যম হারিয়ে তিনি এখন পুরোপুরি ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছেন এবং পরিবারের ভরণপোষণের জন্য বিকল্প কোনো আয়ের উৎসও তার নেই।

একমাত্র সম্বল হারিয়ে পথে বসা এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিবর্গ, বিভিন্ন মানবিক সংগঠন, সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park