1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ইজিবাইক চলাচলে বৈধতা দিতে অসুবিধা কোথায়? - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় ইজিবাইক চলাচলে বৈধতা দিতে অসুবিধা কোথায়?

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি : 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি : 
তিন চাকার ব্যাটারিচালিত গাড়ি ইজিবাইক।সাতক্ষীরার অলি গলি থেকে শুরু করে জেলা, মফস্বল শহর থেকে গ্রামের রাস্তায় ছড়িয়ে গেছে জনপ্রিয় এই বাহন। এর ওপর জীবিকা নির্বাহ করছেন গ্রাম, শহরের হাজারো মানুষ। প্রতিমাসে বিক্রি হচ্ছে হাজার হাজার গাড়ি। অথচ সরকারীভাবে গাড়ি আমদানি নিষিদ্ধ।অথচ সরকারীভাবে গাড়ি আমদানি নিষিদ্ধ। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে পার্টস আমদানির অনুমতি দেয়া হয়েছে। আমদানিকৃত পার্টস দিয়ে দেশেই তৈরি হচ্ছে ইজি বাইক। এসব গাড়ির পার্টস আমদানির সঙ্গে যুক্ত ৩০টির বেশি প্রতিষ্ঠান। সব মিলিয়ে গোটা দেশেই নিষিদ্ধ ও অনুমোদনহীন এই পরিবহনের সুবিধা নিচ্ছে বেশিরভাগ মানুষ। প্রশ্ন হলো, ইজি বাইক বৈধভাবে চলাচলের অনুমতি দিতে অসুবিধা কোথায়।ব্যবসায়ীরা বলছেন, রিক্সা থেকে চলাচলে ইজিবাইক গাড়ি সময় সাশ্রয়ী। রিক্সা ও সিএনজি থেকে ভাড়াও কম। একসঙ্গে বেশি মানুষ যাতায়াত করতে পারেন। অল্প টাকায় বেশি দূরত্বে যাতায়াত করা সম্ভব। সেইসঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িতদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে ব্যাপকভাবে। চালকরাও হচ্ছেন সাবলম্বী। পাশাপাশি রিক্সা চালানোর মতো কঠিন কায়িক পরিশ্রম থেকে ইজিবাইক চালানো খুবই সহজ। 
এক সময় মানুষ ছিল রিক্সামুখী।বর্তমান রিক্সার বদলে অটো এসেছে এখন। তাই সবাই অটোমুখী। অল্প সময়ের মধ্যে বেশি পথ অতিক্রম করা যায়। যাত্রী পরিবহন করা যায় অনেক বেশি। আয়ও বেশি।

বুধবার (১১ই ডিসেম্বর) পাটকেলঘাটা ইজিবাইক সমিতির সভাপতি মহিবুল্লাহ’র নেতৃত্ব দেড় শতাধিক ড্রাইভার জেলা প্রশাসকের সাথে দেখা করে বলে তিনি সাংবাদিকদের বলেন।এসময় তিনি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেন।তাঁর বক্তব্যের মাধ্যমে জানা যায় পাটকেলঘাটা ইজি বাইকের কারণে শহরের যানযট হয়।অপরদিকে জেলাপ্রশাসক মহোদয় যানযটের কথা বলে ঢুকতে দিচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park