
সাতক্ষীরাতে বেড়েছে শীতের তীব্রতা, ঠান্ডায় জবুথবু জনজীবন।
স্টাফ জেলা প্রতিনিধি জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
০৫ জানুয়ারি রবিবার
সাতক্ষীরাতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢাকা ভোরে সাতক্ষীরা ৯ নম্বর ব্রম্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।
সাতক্ষীরা শাল্যে গ্রামের এক ব্যাবসায়ী মো. আলমগীর সরদার তার সাক্ষাৎকারে বাংলাদেশ খবর প্রতিদিনকে বলেন গত বছরের তুলনায় এ বছর ভালই ঠান্ডা পড়েছে।
ঠান্ডায় ব্যাবসা বানিজ্য খুব একটা ভালো যাচ্ছে না। শীতে ব্যাবসায়ীরা মৎস শিকার করে অবসার সময় পার করছেএই সত্য প্রবাহের দাপট আর কতদিন থাকবে তা কিছু বোঝা যাচ্ছে না মনে হয় আর কয়েকদিন হয়তো থাকতে পারে ঠান্ডার প্রভাব