
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম ও উপাধ্যাক্ষ আল মুস্তানসীর বিল্লাহ এবং সহকারী শিক্ষকদেী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ ।
২৭ শে নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম ও উপাধ্যক্ষ আল মুস্তানসীর বিল্লাহ’র সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহ্বায়ক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক ,সাইফুল ইসলাম, মহিন শেখ,জি. এম আবদুল্লাহ,জেসমিন সুলতানা দিয়া
সদস্য সচিব মোঃ ইকবল হোসেন
যুগ্ম সদস্য সচিব মোঃ নূরে আলম সোহাগ,এম এম জাহাঙ্গীর আলম,মো: আলমামুন হোসেন (ফারহান),মোঃ ইমরান নাজির,সজীব মন্ডল
কার্যকারী সদস্য- কাজী মহিউদ্দীন, নাহিদ হাসান ফারদিন, সাগর হোসেন প্রমুখ ।
সাক্ষাৎকারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম স্যারকে জুলাই গন অভ্যুত্থানের একটি দেয়ালিকা প্রদান করা হয়।