1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা কালিগঞ্জে হযরত আলী ক্লিনিকে প্রসূতির মৃত্যুঃ মালিকপক্ষ পালিয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা কালিগঞ্জে হযরত আলী ক্লিনিকে প্রসূতির মৃত্যুঃ মালিকপক্ষ পালিয়েছে

মোঃ ইদ্রিস আলী, নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী,
নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ সাতক্ষীরা

প্রসব বেদনায় ক্লিনিকে ভর্তির ৩ ঘন্টার মধ্যে চিকিৎসক তানিয়ার ভুল অপারেশনে সংগীতা মন্ডল নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। জনরোষ থেকে নিজেকে বাঁচতে চিকিৎসকসহ ক্লিনিক মালিক ও নার্সরা পাঁচিল টপকে পালিয়ে শেষরক্ষা হয়েছে। ঘটনাটি সোমবার (২৫ নভেম্বর-২৪) বেলা পৌনে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল সংলগ্নে ডাঃ হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটেছে। অভাগা প্রসূতির নাম সঙ্গীতা কুমারী মন্ডল (২২)। সে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের প্রসেনজিৎ কুমার মন্ডলের স্ত্রী। জানাগেছে, প্রসূতি সঙ্গীতা মন্ডলের প্রসব বেদনা শুরু হলে মোটা অংকের টাকার চুক্তিতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। এরপর চুক্তিকৃত টাকা হাতে পেয়ে বেলা পৌনে ৩ টায় ডাঃ ডাক্তার তানিযা সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করায়। ওই সময় বাচ্চা সুস্থ থাকলেও ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা অভিযোগ করেণ।

বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ক্লিনিক ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এই সময়ে সুযোগ বুঝে পিছনের দরজা দিয়ে ডাঃ তানিয়া এবং ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম সহ তার নার্সেরা প্রাচীর টপকে পালিয়ে রক্ষা পায়। পরে রোগীর পালস থাকার খবরে স্থানীয় লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ডাঃ তানিয়ার ভুল অপারেশনে এবং ভুল চিকিৎসায় একের পর এক রোগী মারা গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা জানান। বিষয়টি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন এর আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ ব্যাপারে ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম পালিয়ে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ডাক্তার তানিয়ার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park