1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাড়ে তিনঘন্টা বিলম্বে ছাড়ল বিরতিহীন বনলতা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাড়ে তিনঘন্টা বিলম্বে ছাড়ল বিরতিহীন বনলতা

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

বগি লাইনচ্যুতের কারণে সাড়ে তিনঘন্টা পর ছেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন।

সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যায়। সকল ৭টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সোমবার সকাল ৬টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশলে পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢুকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে বগিটি উদ্ধার করে। এর পর ট্রেনটি সোয়া ১০টায় প্লাটফর্মে নেওয়া হয়। আর বেলা সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park