1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ঢাকায় সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(৯ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্বরে পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ৭ আগস্ট রাত ৮ টার দিকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এর একদিন আগেই, ৬ আগস্ট বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা ইট দিয়ে পা থেঁতলে দেয়।
পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং অপরাধীদের লাগামহীন দৌরাত্ম্যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে—এমন অভিযোগ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশের কণ্ঠ প্রতিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও দেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি শামীম হোসেন,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসান হাবিব,মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদ, এনটিভি (মাল্টিমিডিয়া) জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি গোলাম মোওলা, দৈনিক রূপবানীর উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক পথে প্রান্তরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী এবং দৈনিক পুনরুত্থানের উপজেলা প্রতিনিধি ফারহান ইসলাম,দৈনিক ঘোষনাপত্র উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজাসহ সকল পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব ও পাঁচবিবি মডেল প্রেসাক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, বারবার সাংবাদিকরা হামলার শিকার হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park