1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

চারা রোপণ শেষে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এর মাধ্যমে উপজেলায় সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা—সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে উপজেলায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park