1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

 

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। ১৪ ই জুলাই সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন রুহিনা ইসরাত, মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম ডালিয়া, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এমটি ল্যাব মাহবুবুর রহমান শাহীন, সোহেল রানা, নার্সিং ইনচার্জ বৃথি, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার, স্টাফ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, শ্রীবরদী উপজেলা বাসি দাঁতের চিকিৎসার আধুনিকতার ছোঁয়া পাবে। দাঁতের রোগীরা প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা পাবেন।
ফলে এখন চিকিৎসা নিতে শেরপুর কিংবা ময়মনসিংহে যেতে হবে না রোগীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park