1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

শেরপুরের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মে ২০২৫ ) বেলা ১২:৩০ ঘটিকায় শেরপুর সদর থানাধীন চরমোচারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী
মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও পুলিশি সেবার মান নিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও স্কুলের ম্যানেজিং কমিটির সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই মতবিনিময় সভায় তোমাদের সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত। তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ। কিন্তু আমাদের সমাজের কিছু অন্ধকার দিক তোমাদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে উল্লেখিত অপরাধ সহ ইভটিজিং ও কিশোর গ্যাং- প্রতিটি বিষয় আমাদের সমাজের জন্য হুমকি। মাদকের ভয়াল থাবায় কত মেধাবী শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। পুলিশ প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। আমরা এই সকল অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। কিন্তু আমাদের একার পক্ষে এই লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।

তোমরা যদি কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখো বা হুমকির সম্মুখীন হও, তাহলে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

তিনি, আরো বলেন মনে রাখবে, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ। তোমরা যদি সকলে মিলে এই সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে একটি সুন্দর, নিরাপদ এবং অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যদেরকেও উৎসাহিত করার আহবান জানান।

সভায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সম্মানিত শিক্ষকমন্ডলী ও স্কুলের ম্যানেজিং কমিটি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park