1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নিরাপরাধ কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নিরাপরাধ কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান তারাসহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট রবিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটন, কারাবন্দী তারার ভাতিজা জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন প্রমুখ।বক্তারা বলেন, মোখলেছুর রহমান তারা একজন দেশপ্রেমিক ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোখলেছুর রহমান তারার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ সাল। ১৯৭১ সনে তার বয়স ছিল ১০ বছর। কিন্তু আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে মিথ্যা মামলার আসামি হয়ে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রহসনের বিচারে) বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। অন্তবর্তীকালিন সরকারের নিকট তার মুক্তির দাবি এবং মিথ্যা মামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নকলা উপজেলার সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেস্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park