1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষনার্থী'র সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষনার্থী’র সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আগত ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শেরপুর জেলা পুলিশ পক্ষে থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশিক্ষনার্থীদের সাথে পরিচিতি পর্ব শেষে শেরপুর জেলা ও জেলা পুলিশ নিয়ে তৈরিকৃত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন এবং জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ Powerpoint presentation এ উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষনার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে পুলিশ বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা ও তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। সেইসাথে দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষনার্থীদের নিয়ে সরজমিনে পর্যবেক্ষণ পূর্বক সার্বিক বিষয়ে ধারণা প্রদান করা হয়।

এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park