1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত : বাকেরগঞ্জে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত : বাকেরগঞ্জে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শফিকুল ইসলাম, (বরিশাল)বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত


শফিকুল ইসলাম, (বরিশাল)বাকেরগঞ্জঃ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি’র উদ্যোগে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গন- সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আহবায়ক, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কার শেষে অতিসত্তর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয়, অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা। জুলাই – আগস্ট ২৪ ‘এর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান তিনি।

গণ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা বিএনপি দক্ষিনের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ,বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park