1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সরকারি বীর নিবাসে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে সরকারি বীর নিবাসে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে দেয়া সরকারি ঘর বীর নিবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

১৪/০১/২৫ ইং মঙ্গলবার দুপুরে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পাছপাড়া গ্রামে। এসময় প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

যানা যায়, কয়েক বছর পূর্বে স্থানীয় আলহাজ্ব নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আজাদ হোসেনের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গ্রাম্য শালিসে জনৈক আলহাজ্বের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে ও ছেলেরা অভিযোগ করে বলেন, সম্প্রতি দুই দল গ্রামবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেই পরিবেশকে কাজে লাগিয়ে আজ দুপুরে আলহাজের নেতৃত্বে গোলাম, লিটন, রহমত, ফখরুল, কালু, লাভলু, বাবলু, নায়েব, আকতার, আজাদ ও রহিমসহ ২০/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে দেয়া সরকারি বীর নিবাস ভবনে হামলা চালায়।

এসময় তারা বাড়ির সদস্যদের সরিয়ে দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে তারা ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের ফালার আঘাতে পরিবারের একটি শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। পরে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে।

হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য মুল অভিযুক্ত আলহাজ্বের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। এসময় দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে তালা দিয়ে তারা গা ঢাকা দিয়েছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park