1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে র‍্যাব-১২ এর অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে র‍্যাব-১২ এর অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

মোঃ তারেক রহমান, শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিদিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে র‍্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র‍্যাব-১২ সূত্রে জানা যায়, রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২ এর ডিএডি মোহাম্মদ শফিকামাল। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই সাব্বির আরাফাত জনি, সার্জেন্ট মো. খোরশেদ আলম, ল্যান্স নায়েক জিয়াউর রহমান ও সিপাহী মো. রাশেদুল হক।
অভিযান চলাকালে রূপপুর নতুনপাড়া এলাকার মৃত হাজী শুকুর আলীর ছেলে মো. আকছেদ আলী (৫২)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকছেদ আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে শাহজাদপুরের বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া ১৩৮ বোতল ফেনসিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park