
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিদিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ এর ডিএডি মোহাম্মদ শফিকামাল। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই সাব্বির আরাফাত জনি, সার্জেন্ট মো. খোরশেদ আলম, ল্যান্স নায়েক জিয়াউর রহমান ও সিপাহী মো. রাশেদুল হক।
অভিযান চলাকালে রূপপুর নতুনপাড়া এলাকার মৃত হাজী শুকুর আলীর ছেলে মো. আকছেদ আলী (৫২)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকছেদ আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে শাহজাদপুরের বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, র্যাবের অভিযানে উদ্ধার হওয়া ১৩৮ বোতল ফেনসিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।