
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪-০৫-২০২৫ইং) সকাল ১১.০০ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়, সহকারী কমিশনার (ভুমি) মুসফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জেরিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ শারমিন আলম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক জনাব আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব এমদাদুল হক নওশাদ, উপজেলা জামায়াতের আমির মওলানা জনাব মিজানুর রহমান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
উক্ত প্রস্তুতিমূলক সভায় আগামী ২৫,২৬ ও ২৭ বৈশাখ তিনদিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী যথাযথভাবে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।