1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় । ১৮ সেপ্টেম্বর (২০২৪ ইংঃ) রোজ বুধবার, বিকাল ৩টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম,শাহজাদপুর উপজেলা শাখা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহিনুর আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, আমীর, শাহজাদপুর পৌরসভা।মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। মাওলানা গোলাম মোস্তফা সাহেব।

উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গণ সমাবেশ তারা যুক্ত হয়। গণ সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।

এসময় প্রধান অতিথি শাহজাদপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে নিহতদের পরিবার কে তারা আর্থিক অনুদান প্রদান করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park