
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মনোন্নয়ন”—এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
(৬ এপ্রিল -২০২৫) শনিবার বেলা ১২টায় শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের তারুণ্য যেন মাঠে ফিরে আসে, শারীরিক ও মানসিকভাবে সবল হয়ে ওঠে, সেটিই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান।
উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার ওসি আবু সাঈদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোখলেসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম।