
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে।
“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই। আপোস কর ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোনো চিন্তা নেই।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে (২৮ এপ্রিল-২৫) সোমবার শাহজাদপুর চৌকি আদালতের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
সকালে র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আইনজীবী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিপি অ্যাডঃ হোসেন শহীদ সোহরাওয়াদী।
যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, সিনিয়র সহকারী জজ সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, এপিপি কে এম রায়হান উদ্দিন, অ্যাডঃ আনোয়ার হোসেন, মতিয়ার রহমান, ফরিদা মুকুট, শাহজালাল প্রমুখ।
সভায় আইন সহায়তার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হক।