1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "খুকনি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে" ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শাহজাদপুরে “খুকনি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে” ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯২ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর, সিরাজগঞ্জ,প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতাটি আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল পিকেএসএফ ও ইউডিপিএস (সমৃদ্ধি প্রকল্প)।

ক্রীড়া প্রতিযোগিতায় খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিপন মিয়া, প্রশাসক (সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য), ৯ নং খুকনি ইউনিয়ন এবং ইউডিপিএস-এর সিরাজগঞ্জ জোনের ম্যানেজার মোঃ মাহবুবুল আলম, এনায়েতপুর থানার সেকেন্ড অফিসার মোঃ মোশাররফ হোসেন, একাডেমিক সুপারভাইজার এসএম মিলন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্বারক প্রদান করা হয় ইউডিপিএস-এর পক্ষ থেকে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সম্মাননা গুলো তুলে দেন।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘দৈনিক স্বাধীন বাংলা’ পত্রিকার শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ সবুজ হোসেন রাজা এবং সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রাখার জন্য সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদকে সন্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park