
শাহিন আলম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের সর্বদক্ষিণে অবস্থিত শাহ পরীর দ্বীপের পর্যটনকেন্দ্রিক জেটিটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এ জেটি দেখতে এলেও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ।
জেটির নিচের অংশে পিলারগুলোর কংক্রিট খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড, আর তাতে ধরে গেছে লালচে জং।
কোথাও কোথাও পিলারের গাইয়ে ঝুলছে সামুদ্রিক শামুক ও শৈবাল। পুরো কাঠামোটিই ধীরে ধীরে ধসে পরার অপেক্ষা, বলে জানাচ্ছেন স্থানীয়রা।
পর্যটকদের আতঙ্ক:
ঢাকা থেকে আগত এক পর্যটক বলেন, “জেটির ওপর উঠে ছবি তুলতে গিয়ে আমি আঁতকে উঠেছি। পা ফসকালেই সোজা নিচে পরে যাওয়ার ভয় ছিল।
আরেকজন বলেন করেন,এখানে কোনো সাইনবোর্ড নেই, রেলিংও নেই।যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিরবতা:
দ্বীপের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বহু বছর ধরে জেটির কোনো সংস্কার হয়নি। একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও বাস্তব কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা আলী বলেন, “প্রতিদিন তো হইহই করে মানুষ আসে, কিন্তু জেটির অবস্থা দেখলে মনে হয় যেন যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে।
পর্যটন কর্পোরেশন কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।