1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লোকগানের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন,লোকপুর থানার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লোকগানের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন,লোকপুর থানার

সেখ রিয়াজুদ্দিন: বীরভূম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন: বীরভূম

পথ চলতি মানুষজনের মধ্যে দৈনন্দিন পথ দূর্ঘটনার হার বেড়েই চলেছে।যারপরনাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বাস্তবায়নে তথা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। সেরূপ বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার পরিচালনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় লোকগানের মাধ্যমে।
সাবধানে গাড়ি চালান,জীবন বাঁচান।নিজে বাঁচুন, অপরকে বাঁচান।এরূপ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত ব্যানার সহযোগে লোকপুর নীচু বাসষ্ট্যান্ডে লোকগানের মাধ্যমে পথ চলতি মানুষজনদের সচেতনতা বৃদ্ধি করা হয়।লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অনুষ্ঠানের শুভসূচনা করেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা সহ সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে স্বরচিত গান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পী নারায়ণ কর্মকার।স্থানীয় সমাজসেবী দীপক শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন তার পুত্র হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে প্রান হারান।সেই শোকাহত কাহিনী বর্ননা করেন এবং অন্যদেরকে হেলমেট সহ আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করেন।এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য রাখেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ। তাছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী দেবদাস নন্দী,অনুদয় বাউরি সহ আরো অনেকে।এদিন প্রচার অভিযানে মাইকিং করে গাড়ি চালকদের উদ্যেশ্যে বার্তা দেওয়া হয় যে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার,চারচাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার ,দ্রুতগতিতে গাড়ি না চালানো,কানে হেডফোন দিয়ে ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো,ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park