1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে- বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে- বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে- বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা ছাত্রদলের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, লালমনিরহাট পৌর ছাত্রদলের সদস্য রায়হান কবির রাব্বিসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা একটি ঐতিহাসিক বছর পেরিয়ে নতুন বছরে পদার্পদ করেছি, এই ঐতিহাসিক বছরটি খুনি জালিম স্বৈরশাসকের পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্রদের আন্দোলনে নিহত শহীদদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১৬বছর ধরে ছাত্র সমাজ রাজপথে থেকে আন্দোলন করেছে। তাই যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের রাজনীতি থাকবে ততদিন ছাত্রদলের সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park