1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা-নাজমুল হক সুমন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা-নাজমুল হক সুমন –

পীরগাছা (রংপুর)প্রতিনিধি -
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেছেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত পীরগাছা উপজেলা গড়তে চাই। পজিটিভ সংবাদ পরিবেশন করবে রিপোর্টার্স ক্লাব। রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা জাতির বিবেক। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে আশা করছি সাংবাদিক বান্ধব একটি সংস্কার তারা তৈরি করবে।

তিনি আরও বলেন,গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতনের আওতায় অন্তর্ভুক্ত করা দরকার বলে আমি মনে করি। গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতন অবকাঠাম করতে পারলে অনেকটা পরিবর্তন আসবে। তবে অপসংবাদিকতা দূর করে যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করা দরকার।
নির্ভয়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। পীরগাছার জন্য আপনারা এমন একটা প্লাটফর্ম তৈরি করবেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সত্যকে সত্য মিথ্যা কে মিথ্যা বলতে হবে এখানে কারো কোন আপত্তি থাকবে না। বস্তুনিষ্ঠ সংবাদ যারা প্রকাশ করবে তাদের পাশে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাশে থাকবে।

নাজমুল হক সুমন আরো বলেন,সাংবাদিক সমাজে যারা সাংবাদিক পরিচয় দিয়ে খারাপ কাজ করে বেড়ায় তাদের তথ্য আপনাদেরকে তুলে ধরতে হবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন । এ বিষয়গুলো পীরগাছায় রিপোর্টার্স ক্লাব তরুণদের নিয়ে বাস্তবায়ন করা সম্ভব । তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া সঠিক তথ্যগুলো বিশ্লেষণ করে তুলে ধরবে। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা যাবে না। আমরা আশা করব আরো ভালোভাবে উপজেলা পর্যায়ে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা গুলো লেখনীর মাধ্যমে আপনারা তুলে ধরবেন। আমরা সকলে মিলে পীরগাছা উপজেলাকে মাদকমুক্ত, বিবাহ, চুরি ছিনতাই চাঁদাবাজি মুক্ত করতে চাই।

তরুণদের শক্তি রিপোর্টার্স ক্লাব ধারণ করে আমি বিশ্বাস করি। যে ভালো সাংবাদিকতা করবে সে কখনো ভয় পাবে না। যারা অপরাধের সাথে জড়িত থাকবে তারা কখনোই সামনে আসবে না। মানুষকে নিয়ে বিব্রতকর সাংবাদিকতা করা যাবে না।

আজ সোমবার সন্ধায় রংপুরের পীরগাছায় প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন “পীরগাছা রিপোর্টার্স ক্লাবের”এর স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসব কথা বলেন তিনি।

এ সময় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব মুন্সীর সঞ্চালনায় মেডিকেল মোড়,উপজেলা পরিষদ রোড এর বিপরীতে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার মুকিত বিন লিয়াকত, বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক তানভীর সোহেল, ও প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহিন আলম সাবু,সাংগঠনিক সম্পাদক আবু সাইম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আহসান হাবীব,কোষাধক্ষ আবু সাঈদ,কার্যকরী সদস্য জমির উদ্দিন, ইমতিয়াজ সেতু, সাধারণ সদস্য আতিকুর রহমান, মোকসেদুল হক, রুবেল মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park