1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা মাঠে বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুশো চৌধুরীর সার্বিক সহযোগীতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
১৯শে মার্চ বৃহস্পতিবার দুপুর ৩:০০ টায় ডাংরার হাট আজিজিয়া আলিম মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ,বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম রুবেল সাবেক যুগ্ন আহবায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি ও মাই টিভির জেলা প্রতিনিধি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ন আহবায়ক রুশো চৌধুরী,
ও রাজারহাট উপজেলার উদয়মান তরুন ছাত্রদল নেতা মাহিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম খোকন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ,সভাটি সঞ্চালনা করেন আতিকুল ইসলাম,সদস্য সচিব নাজিম খান ইউনিয়ন বিএনপি।
আলোচনা সভাশেষে সভার প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেন।দোয়া পরিচালনা করেন ডাংরার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের।দোয়া শেষে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রিক বিতরণ করেন সোহেল হোসাইন কায়কোবাদ।
ইফতার সামগ্রিকের মধ্যে ছিলো সেমাই,চিনি,মুড়ি,কাচু বাদাম,সাবান সহ মোট ৯টি পন্য।
পাচ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রিক বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় সভার প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ কে হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি তার দলের কোন নেতাকর্মী সাধারণ মানুষ কে হয়রানি করে বা তাদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ পাওয়া যায় তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।তার এই বক্তব্যে উপস্থিত সকলেই হাত তালি দিয়ে তাকে পুর্ন সমর্থন জানান।
এছাড়াও কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি গ্রামে তার সরকারের উন্নয়ন কর্মকার্ন্ডের অংশ হিসেবে সেই উন্নয়ন কর্মকান্ড পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park