1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় ছাত্রদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সাংবাদিক কে অবরুদ্ধ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় ছাত্রদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সাংবাদিক কে অবরুদ্ধ।

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৯ বার পঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা কে কেন্দ্র করে ছাত্রদের দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এই উত্তেজনার এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতি পর্যায়ে জড়িয়ে পড়েন।
রোববার ১৫-০৯-২০২৪ ইং তারিখে দুপুর ১:০০টায় রাজারহাট উপজেলার চান্দামারী ফাজিল মাদ্রাসায় উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার গত দুই সাপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আসেন।এর আগে অত্র মাদ্রাসার দুই শিক্ষক এর বিরুদ্ধে ওই মাদ্রাসার ২৪জন ছাত্রী শ্রেণি কক্ষে শরীরে হাত দিয়ে শাসন করা ও অশালীন কথাবার্তা বলার অভিযোগ তুলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বরাবর লিখিত অভিযোগ করেন।ছাত্রীদের অভিযোগ তদন্তে উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার কে তদন্ত কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ১৫ই সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে চান্দামারী ফাজিল মাদ্রাসায় পাঠান।ওনি মাদ্রাসার অফিস রুমে বসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।কিন্তু তিনি শারিরীক ভাবে অসুস্থ থাকায় তদন্তের শুনানি পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে জানাবেন বলে উপস্থিত সকল কে জানান।সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার মাদ্রাসা থেকে চলে যাবার পরে দুই পক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।এই ঘটনা সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করলে বহিরাগত একদল উশৃঙ্খল যুবক তাকে চারিদিক থেকে ঘিরে অবরুদ্ধ করে রাখে।এক পর্যায়ে কয়েকজন সাংবাদিকের হস্তক্ষেপে ইব্রাহিম আলম সবুজকে ছেড়ে নিয়ে পরিবেশ শান্ত করে।পরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান কে সাংবাদিক অবরুদ্ধ করে রাখার বিষয় টি জানালে তিনি ঘটনাস্থলে এক ভ্যান পুলিশ পাঠিয়ে দিয়ে পরিবেশ শান্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park