1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়ায় পুকুরে ডু*বে তিন শিশুর মৃ*ত্যু ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়ায় পুকুরে ডু*বে তিন শিশুর মৃ*ত্যু ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলার গোদাগাড়ীতে দুই শিশু ও পুঠিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর হলো, পুঠিয়ার ঝলমলিয়ার কানাইপাড়ার রনির ছেলে রাসাদ, মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের শিশু কন্যা কারিমা খাতুন  ও রাব্বুলের ছেলে রাফি ।
‎
‎রাসাদের পরিবার সূত্রে জানা গেছে, তাদের ধারনা সকালে রাসাদ বাড়ির সামনে খেলছি। এ সময় সে বতক (পাতিহাঁস) তাড়াচ্ছিল। বতক তাড়াতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ পাওয়া যায়। অপরিকে, সকালে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎রামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
‎
‎এ বিষয়ে গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। অপর দিকে পুঠিয়ায় থানার পুলিশ জানান, পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গোদাগাড়ী ও পুঠিয়ায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park