1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে সড়ক খুঁড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে সড়ক খুঁড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বারো রাস্তার মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।এ সময় বিক্ষোভকারীরা সড়ক খুঁড়ে ফেলে এবং পরে সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ চালিয়ে যান। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।

স্থানীয়রা বলেন, ওই এলাকায় গোলচত্বর না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই সেখানে একটি গোলচত্বর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী, কাটাখালির রণহাটি এলাকার আশরাফুল, গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভে নামেন।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park