1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার (২৬শে মে) বেলা ১১ টা সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুর রাজশাহী আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজীর আহমেদ, উপজেল সমবায় অফিসার আনেছা দেলোয়ারা আনজু,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন মোহনপুর সরকারি কলেজের অধ্যাপক মফিজুর রহমান মধু, মহব্বত পুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাজাহান আলী, সমসের আলী, খাদিজা-তুজ-জোহুরা,
আব্দুস সালাম, হাসানুজ্জামান।

সভাপতির বক্তব্যে
কামরুল ইসলাম তিনি বলেন
পার্টনার প্রোগ্রামের মাধ্যমে পাঁচ বছরে দেশের তিন লাখ হেক্টর আবাদী জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে, দুই লাখ হেক্টর ধানের জমি ব্রি ধান ১০০ এবং পরবর্তী জাত গুলো দ্বারা ধানের পুরনো জাতগুলো প্রতিস্থাপন করা হবে, দেশের দুই কোটি ২৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা হবে, উৎপাদিত কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন সহজীকরণের লক্ষে বীজ, মাটি ও পানি সহ বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য দক্ষ মানবসম্পদ সহ সারা দেশে ১০ টি অ্যাক্রিডিটেটেড (বিশেষায়িত) ল্যাবরেটরি স্থাপন করা হবে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কৃষি বিভাগের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা গণ, পার্টনার কংগ্রেসে কৃষক ও সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এনজিও কর্মী, পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং নন-পিএফএসের কৃষক-কৃষাণী গণের অংশে গ্রহণে পার্টনার কংগ্রেসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান টি পরিচালনা করেন
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park