1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে জাল নোট চক্রের মূলহোতা গ্রে/প্তা/র - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে জাল নোট চক্রের মূলহোতা গ্রে/প্তা/র

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

‎
‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎

‎রাজশাহীতে জাল নোট প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।বুধবার সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎গ্রেপ্তার শহিদুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড জব্দ করা হয়েছে।
‎
‎র‌্যাব জানায়, শহিদুল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park