1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীতে অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে আরডিএর বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এছাড়া পদ্মা আবাসিক এলাকায় নির্ধারিত আবাসিক প্লটে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে স্কুল ও মাদ্রাসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়সীমার মধ্যে এসব প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
‎
‎অভিযানে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় বিমানচত্বরের পূর্ব পাশে নির্মাণাধীন দুটি ভবনের মালিককে ৩০ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উত্তর পাশে একটি দোতলা ভবনের নকশা বহির্ভূত বেলকোনির কিছু অংশ ভেঙে ফেলা হয়। ভবনটির মালিককে ৩০ দিনের মধ্যে বাকি অবৈধ নির্মাণ অপসারণ করে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। আর পদ্মা আবাসিক এলাকার আরডিএ পার্কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ চায়ের স্টল এবং ১ নম্বর রোডের দক্ষিণ পাশের কর্নার প্লটে স্থাপিত মুদির দোকানগুলোও এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
‎
‎
‎এ অভিযানে নেতৃত্ব দেন আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। অভিযানের সময় উপস্থিত ছিলেন- অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মো. বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মো. নাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park