1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎
‎রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, ২৪ জুলাই রাত প্রায় বারোটা নাগাদ ডিএনসি তার বাসায় নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে এবং তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চলে।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে অভিযান হয় রাত ১২টার পর। পিয়ারুল মাদক ব্যবসায়ে দীর্ঘদিন নজরাপ্ত থাকায় তারা সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে প্রতিবেশীদের উপস্থিতিতে তল্লাশি করেন। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৬টার পর সাক্ষীর সঙ্গেই জব্দ তালিকা তৈরি করে অভিযান শেষ করে চলে আসেন।
‎
‎তিনি আরো বলেন, অপপ্রচার পরিবেশিত হয়েছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই করেছে, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park