1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী দুর্গাপুরে জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত ২০২৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

রাজশাহী দুর্গাপুরে জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত ২০২৪

স্টাপ রিপোর্টার: মোঃ আকাশ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পঠিত

স্টাপ রিপোর্টার: মোঃ আকাশ
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌরসভার শাখার আয়োজনে কর্মী ও সুধী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট (শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে, আগে এসবের মূলোৎপাটন করতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে না। তিনি আরো বলেন, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর- লুটপাটে ব্যতিব্যস্ত ও সরকারি জমি ও জলাশয় ভোগ দখলে মরিয়া হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামিম উদ্দিন শ্রমিক নেতা আমজাদ হোসেন, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন জামায়াত নেতা নুর আলম, সেলিম রেজা খান, শিবির নেতা মোস্তাফিজুর রহমান ইমন, ইসহাক আলী প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park