
স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের রাস্তার বেহাল দশা। দুর্গাপুর উপজেলার সব কাঁচা রাস্তা পাকা হলেও মাড়িয়া গ্রামের এই রাস্তা এখনো পাকা হয়নি।
বর্ষা কাল এলেই পানিতে রাস্তা ডুবে যায়। এক হেটু পরিমাণ কাদা হয়ে যায়। এতে রাস্তায় চলাচল করা যায় না। মাড়িয়া গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা কাঁচা থাকার কারনে দুর্ভোগে ভুগছেন এলাকাবাসী সহ সাধারণ পথযাত্রী।
রাস্তা ভাঙ্গা ও কাঁদা হওয়ার কারণে এখানে অনেকবার দুর্ঘটনাও ঘটেছে। রাস্তা পানিতে ডুবে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় পুরো গ্রামবাসীর। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা বলেন। এই রাস্তা বেশ কয়েক বার মাপা হয়েছে, তবুও রাস্তা পাকা হয়নি। বরং দিন দিন রাস্তা ভেঙ্গে যাচ্ছে।
অতিদ্রুত রাস্তা সংস্কার না করলে, এক সময় রাস্তার কোনো অস্তিত্ব থাকবে না।বন্ধ হয়ে যাবে চলাচল ব্যবস্থা। বর্তমান সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার বেশ কয়েক জায়গায় অনেক ভেঙ্গে গেছে এবং কাঁদা হয়ে আছে।এতে চলাচল করতে পারছেন না এলাকাবাসী সহ সাধারণ পথযাত্রী।