1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী কলেজে হোস্টেল ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহী কলেজে হোস্টেল ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী কলেজ হোস্টেলের অতিরিক্ত সিট ভাড়া কমানোর দাবিতে উত্তপ্ত মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে কলেজের মুল ফটকের সামনে মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীরা জানান, পূর্বে সিট ভাড়া ছিল ৫০০ টাকা, যা ৫ আগস্টের পর বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাত দেখিয়ে ৭০০ টাকা করা হয়। প্রশাসন সমস্যা সমাধানের পর ভাড়া কমানোর আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বের বকেয়া বিলের দায় বর্তমান আবাসিক শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রিপেইড মিটার চালুর ফলে প্রতিমাসে একজন শিক্ষার্থীকে ১০০০ টাকার বেশি পরিশোধ করতে হচ্ছে।

মানববন্ধনে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ২২ মে’র মধ্যে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবি জানান। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজ অধ্যক্ষ আলোচনার আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি কী পদক্ষেপ গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park