1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‘রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হবে না’: সাতক্ষীরায় আইনমন্ত্রী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

‘রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হবে না’: সাতক্ষীরায় আইনমন্ত্রী

মোঃ হাফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল। সভায় তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় আইনমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে দলীয় দাসত্বে পরিণত করা হয়েছিল। চব্বিশের আগস্টের পর পুলিশ বাহিনীকে মানসিক শক্তি, সাহস যোগাতে হয়েছে। তারা এখন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, করে যাচ্ছে।’

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক শুধু দেশের গুটিকয়েক মানুষ করছে—বিষয়টি এমন নয়। প্রতিবেশী রাষ্ট্র থেকেও মাদকের চালান আসছে। মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দুর্নীতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান কামাল বলেন, দুর্নীতি দুইভাবে হয়—একটি অর্থনৈতিক, অন্যটি বুদ্ধিবৃত্তিক। তিনি বলেন, ‘আমি টাকা খাই না, আমি এমন একটা চেয়ারে বসে আছি যেখানে মানুষের ন্যায়বিচারের পরিবর্তে মানুষের ক্ষতি করা যায় কীভাবে, সেটা চিন্তা করছি।’ দুর্নীতির এ দুই ধরনের প্রবণতা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, আমরা হতে চাই না। আমরা বাংলাদেশের মানুষের সুশাসনের জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘আমরা যেমন মাদকের বিরুদ্ধে কথা বলছি, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও কথা বলছি এবং সেই পথে বিএনপির কোনো নেতা যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সেটাকেও আমরা বিবেচনায় রাখব না। আমরা কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে চাই না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে—এমন একটি উদাহরণও নেই। তবে কোনো ব্যক্তি মামলা করলে পুলিশ মামলা নিতে অস্বীকার করতে পারবে না। অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, ‘এই ব্যালেন্সের জায়গায় আমরা এসেছি। আগের মতো মিথ্যা গায়েবি মামলা আর নেই।’
মতবিনিময় সভায় জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে বিভিন্ন প্রস্তাব দেন।

এদিকে, বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান কামালের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park